সূরা At-Tariq

سورة الطارق

রাতের আগন্তুক: ১১৪টি সূরার মধ্যে 86 নম্বর, মাক্কী, 17 আয়াত। উসমানি লিপিতে সম্পূর্ণ আরবি পাঠ (হাফস ‘আন ‘আসিম) ও বাংলা অনুবাদ।

#86মাক্কী17 আয়াত
অ্যাপে পড়ুন ও শুনুনকারীদের তিলাওয়াত শুনুন
সূরা নম্বর
86
আয়াত সংখ্যা
17
অবতীর্ণ
মাক্কী
পারা
30
মুসহাফের পৃষ্ঠা
591

শুনুন · Mishary Rashid Alafasy

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ﴿١﴾

1শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ ﴿٢﴾

2আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ ﴿٣﴾

3সেটা এক উজ্জ্বল নক্ষত্র।

إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ ﴿٤﴾

4প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ ﴿٥﴾

5অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ ﴿٦﴾

6সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ ﴿٧﴾

7এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ ﴿٨﴾

8নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ ﴿٩﴾

9যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ ﴿١٠﴾

10সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ ﴿١١﴾

11শপথ চক্রশীল আকাশের

وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ ﴿١٢﴾

12এবং বিদারনশীল পৃথিবীর

إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ ﴿١٣﴾

13নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।

وَمَا هُوَ بِٱلْهَزْلِ ﴿١٤﴾

14এবং এটা উপহাস নয়।

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا ﴿١٥﴾

15তারা ভীষণ চক্রান্ত করে,

وَأَكِيدُ كَيْدًۭا ﴿١٦﴾

16আর আমিও কৌশল করি।

فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا ﴿١٧﴾

17অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।

সূরা At-Tariq-এ কয়টি আয়াত আছে?

সূরা At-Tariq-এ 17টি আয়াত আছে।

সূরা At-Tariq মাক্কী না মাদানী?

সূরা At-Tariq একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 86 নম্বর।

সূরা At-Tariq কোন পারায়?

সূরা At-Tariq 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 591 পৃষ্ঠায়।