- সূরা নম্বর
- 87
- আয়াত সংখ্যা
- 19
- অবতীর্ণ
- মাক্কী
- পারা
- 30
- মুসহাফের পৃষ্ঠা
- 591-592
শুনুন · Mishary Rashid Alafasy
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى ﴿١﴾
1আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ ﴿٢﴾
2যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ ﴿٣﴾
3এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ ﴿٤﴾
4এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ ﴿٥﴾
5অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ ﴿٦﴾
6আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ ﴿٧﴾
7আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ﴿٨﴾
8আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ ﴿٩﴾
9উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ﴿١٠﴾
10যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى ﴿١١﴾
11আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ ﴿١٢﴾
12সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ﴿١٣﴾
13অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ﴿١٤﴾
14নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ﴿١٥﴾
15এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ﴿١٦﴾
16বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ ﴿١٧﴾
17অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ ﴿١٨﴾
18এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ ﴿١٩﴾
19ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।
কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।
সূরা Al-A'la-এ কয়টি আয়াত আছে?
সূরা Al-A'la-এ 19টি আয়াত আছে।
সূরা Al-A'la মাক্কী না মাদানী?
সূরা Al-A'la একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 87 নম্বর।
সূরা Al-A'la কোন পারায়?
সূরা Al-A'la 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 591-592 পৃষ্ঠায়।