সূরা Al-'Alaq

سورة العلق

রক্তপিণ্ড: ১১৪টি সূরার মধ্যে 96 নম্বর, মাক্কী, 19 আয়াত। উসমানি লিপিতে সম্পূর্ণ আরবি পাঠ (হাফস ‘আন ‘আসিম) ও বাংলা অনুবাদ।

#96মাক্কী19 আয়াত
অ্যাপে পড়ুন ও শুনুনকারীদের তিলাওয়াত শুনুন
সূরা নম্বর
96
আয়াত সংখ্যা
19
অবতীর্ণ
মাক্কী
পারা
30
মুসহাফের পৃষ্ঠা
597
সিজদার আয়াত
96:19

শুনুন · Mishary Rashid Alafasy

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ﴿١﴾

1পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন

خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ ﴿٢﴾

2সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।

ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ ﴿٣﴾

3পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,

ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ ﴿٤﴾

4যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ ﴿٥﴾

5শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ ﴿٦﴾

6সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,

أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ ﴿٧﴾

7এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।

إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ ﴿٨﴾

8নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।

أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ ﴿٩﴾

9আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে

عَبْدًا إِذَا صَلَّىٰٓ ﴿١٠﴾

10এক বান্দাকে যখন সে নামায পড়ে?

أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ ﴿١١﴾

11আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।

أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ ﴿١٢﴾

12অথবা খোদাভীতি শিক্ষা দেয়।

أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ﴿١٣﴾

13আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ﴿١٤﴾

14সে কি জানে না যে, আল্লাহ দেখেন?

كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ ﴿١٥﴾

15কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-

نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ ﴿١٦﴾

16মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।

فَلْيَدْعُ نَادِيَهُۥ ﴿١٧﴾

17অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।

سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ ﴿١٨﴾

18আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে

كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩ ﴿١٩﴾

19কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।

সূরা Al-'Alaq-এ কয়টি আয়াত আছে?

সূরা Al-'Alaq-এ 19টি আয়াত আছে।

সূরা Al-'Alaq মাক্কী না মাদানী?

সূরা Al-'Alaq একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 96 নম্বর।

সূরা Al-'Alaq কোন পারায়?

সূরা Al-'Alaq 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 597 পৃষ্ঠায়।