সূরা Al-Qadr

سورة القدر

মহিমান্বিত: ১১৪টি সূরার মধ্যে 97 নম্বর, মাক্কী, 5 আয়াত। উসমানি লিপিতে সম্পূর্ণ আরবি পাঠ (হাফস ‘আন ‘আসিম) ও বাংলা অনুবাদ।

#97মাক্কী5 আয়াত
অ্যাপে পড়ুন ও শুনুনকারীদের তিলাওয়াত শুনুন
সূরা নম্বর
97
আয়াত সংখ্যা
5
অবতীর্ণ
মাক্কী
পারা
30
মুসহাফের পৃষ্ঠা
598

শুনুন · Mishary Rashid Alafasy

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ ﴿١﴾

1আমি একে নাযিল করেছি শবে-কদরে।

وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ ﴿٢﴾

2শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?

لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌۭ مِّنْ أَلْفِ شَهْرٍۢ ﴿٣﴾

3শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍۢ ﴿٤﴾

4এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।

سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ ﴿٥﴾

5এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।

কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।

সূরা Al-Qadr-এ কয়টি আয়াত আছে?

সূরা Al-Qadr-এ 5টি আয়াত আছে।

সূরা Al-Qadr মাক্কী না মাদানী?

সূরা Al-Qadr একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 97 নম্বর।

সূরা Al-Qadr কোন পারায়?

সূরা Al-Qadr 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 598 পৃষ্ঠায়।