সূরা At-Tin

سورة التين

ডুমুর: ১১৪টি সূরার মধ্যে 95 নম্বর, মাক্কী, 8 আয়াত। উসমানি লিপিতে সম্পূর্ণ আরবি পাঠ (হাফস ‘আন ‘আসিম) ও বাংলা অনুবাদ।

#95মাক্কী8 আয়াত
অ্যাপে পড়ুন ও শুনুনকারীদের তিলাওয়াত শুনুন
সূরা নম্বর
95
আয়াত সংখ্যা
8
অবতীর্ণ
মাক্কী
পারা
30
মুসহাফের পৃষ্ঠা
597

শুনুন · Mishary Rashid Alafasy

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ ﴿١﴾

1শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,

وَطُورِ سِينِينَ ﴿٢﴾

2এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,

وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ ﴿٣﴾

3এবং এই নিরাপদ নগরীর।

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ ﴿٤﴾

4আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।

ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ ﴿٥﴾

5অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ ﴿٦﴾

6কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ ﴿٧﴾

7অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?

أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ ﴿٨﴾

8আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?

কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।

সূরা At-Tin-এ কয়টি আয়াত আছে?

সূরা At-Tin-এ 8টি আয়াত আছে।

সূরা At-Tin মাক্কী না মাদানী?

সূরা At-Tin একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 95 নম্বর।

সূরা At-Tin কোন পারায়?

সূরা At-Tin 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 597 পৃষ্ঠায়।