- সূরা নম্বর
- 88
- আয়াত সংখ্যা
- 26
- অবতীর্ণ
- মাক্কী
- পারা
- 30
- মুসহাফের পৃষ্ঠা
- 592
শুনুন · Mishary Rashid Alafasy
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ ﴿١﴾
1আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ ﴿٢﴾
2অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ ﴿٣﴾
3ক্লিষ্ট, ক্লান্ত।
تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ ﴿٤﴾
4তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ ﴿٥﴾
5তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ ﴿٦﴾
6কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ ﴿٧﴾
7এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ ﴿٨﴾
8অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ ﴿٩﴾
9তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
فِى جَنَّةٍ عَالِيَةٍۢ ﴿١٠﴾
10তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ ﴿١١﴾
11তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ ﴿١٢﴾
12তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ ﴿١٣﴾
13তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ ﴿١٤﴾
14এবং সংরক্ষিত পানপাত্র
وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ ﴿١٥﴾
15এবং সারি সারি গালিচা
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ ﴿١٦﴾
16এবং বিস্তৃত বিছানো কার্পেট।
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ﴿١٧﴾
17তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ ﴿١٨﴾
18এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ﴿١٩﴾
19এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ﴿٢٠﴾
20এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ ﴿٢١﴾
21অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ ﴿٢٢﴾
22আপনি তাদের শাসক নন,
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ﴿٢٣﴾
23কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ ﴿٢٤﴾
24আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ ﴿٢٥﴾
25নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ﴿٢٦﴾
26অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।
কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।
সূরা Al-Ghashiyah-এ কয়টি আয়াত আছে?
সূরা Al-Ghashiyah-এ 26টি আয়াত আছে।
সূরা Al-Ghashiyah মাক্কী না মাদানী?
সূরা Al-Ghashiyah একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 88 নম্বর।
সূরা Al-Ghashiyah কোন পারায়?
সূরা Al-Ghashiyah 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 592 পৃষ্ঠায়।