সূরা At-Takathur

سورة التكاثر

প্রাচুর্যের প্রতিযোগিতা: ১১৪টি সূরার মধ্যে 102 নম্বর, মাক্কী, 8 আয়াত। উসমানি লিপিতে সম্পূর্ণ আরবি পাঠ (হাফস ‘আন ‘আসিম) ও বাংলা অনুবাদ।

#102মাক্কী8 আয়াত
অ্যাপে পড়ুন ও শুনুনকারীদের তিলাওয়াত শুনুন
সূরা নম্বর
102
আয়াত সংখ্যা
8
অবতীর্ণ
মাক্কী
পারা
30
মুসহাফের পৃষ্ঠা
600

শুনুন · Mishary Rashid Alafasy

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ﴿١﴾

1প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ ﴿٢﴾

2এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾

3এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٤﴾

4অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ ﴿٥﴾

5কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ ﴿٦﴾

6তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ ﴿٧﴾

7অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ﴿٨﴾

8এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।

সূরা At-Takathur-এ কয়টি আয়াত আছে?

সূরা At-Takathur-এ 8টি আয়াত আছে।

সূরা At-Takathur মাক্কী না মাদানী?

সূরা At-Takathur একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 102 নম্বর।

সূরা At-Takathur কোন পারায়?

সূরা At-Takathur 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 600 পৃষ্ঠায়।