- সূরা নম্বর
- 101
- আয়াত সংখ্যা
- 11
- অবতীর্ণ
- মাক্কী
- পারা
- 30
- মুসহাফের পৃষ্ঠা
- 600
শুনুন · Mishary Rashid Alafasy
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلْقَارِعَةُ ﴿١﴾
1করাঘাতকারী,
مَا ٱلْقَارِعَةُ ﴿٢﴾
2করাঘাতকারী কি?
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ ﴿٣﴾
3করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ ﴿٤﴾
4যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ ﴿٥﴾
5এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ ﴿٦﴾
6অতএব যার পাল্লা ভারী হবে,
فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ ﴿٧﴾
7সে সুখীজীবন যাপন করবে।
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ ﴿٨﴾
8আর যার পাল্লা হালকা হবে,
فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ ﴿٩﴾
9তার ঠিকানা হবে হাবিয়া।
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ ﴿١٠﴾
10আপনি জানেন তা কি?
نَارٌ حَامِيَةٌۢ ﴿١١﴾
11প্রজ্জ্বলিত অগ্নি!
কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।
সূরা Al-Qari'ah-এ কয়টি আয়াত আছে?
সূরা Al-Qari'ah-এ 11টি আয়াত আছে।
সূরা Al-Qari'ah মাক্কী না মাদানী?
সূরা Al-Qari'ah একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 101 নম্বর।
সূরা Al-Qari'ah কোন পারায়?
সূরা Al-Qari'ah 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 600 পৃষ্ঠায়।