সূরা Al-'Adiyat

سورة العاديات

অভিযানকারী: ১১৪টি সূরার মধ্যে 100 নম্বর, মাক্কী, 11 আয়াত। উসমানি লিপিতে সম্পূর্ণ আরবি পাঠ (হাফস ‘আন ‘আসিম) ও বাংলা অনুবাদ।

#100মাক্কী11 আয়াত
অ্যাপে পড়ুন ও শুনুনকারীদের তিলাওয়াত শুনুন
সূরা নম্বর
100
আয়াত সংখ্যা
11
অবতীর্ণ
মাক্কী
পারা
30
মুসহাফের পৃষ্ঠা
599-600

শুনুন · Mishary Rashid Alafasy

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا ﴿١﴾

1শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,

فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا ﴿٢﴾

2অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا ﴿٣﴾

3অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا ﴿٤﴾

4ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ﴿٥﴾

5অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-

إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ ﴿٦﴾

6নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ ﴿٧﴾

7এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ﴿٨﴾

8এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ﴿٩﴾

9সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ﴿١٠﴾

10এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ ﴿١١﴾

11সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।

কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।

সূরা Al-'Adiyat-এ কয়টি আয়াত আছে?

সূরা Al-'Adiyat-এ 11টি আয়াত আছে।

সূরা Al-'Adiyat মাক্কী না মাদানী?

সূরা Al-'Adiyat একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 100 নম্বর।

সূরা Al-'Adiyat কোন পারায়?

সূরা Al-'Adiyat 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 599-600 পৃষ্ঠায়।