- সূরা নম্বর
- 99
- আয়াত সংখ্যা
- 8
- অবতীর্ণ
- মাদানী
- পারা
- 30
- মুসহাফের পৃষ্ঠা
- 599
শুনুন · Mishary Rashid Alafasy
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا ﴿١﴾
1যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا ﴿٢﴾
2যখন সে তার বোঝা বের করে দেবে।
وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا ﴿٣﴾
3এবং মানুষ বলবে, এর কি হল ?
يَوْمَئِذٍۢ تُحَدِّثُ أَخْبَارَهَا ﴿٤﴾
4সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا ﴿٥﴾
5কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
يَوْمَئِذٍۢ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًۭا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ ﴿٦﴾
6সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًۭا يَرَهُۥ ﴿٧﴾
7অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍۢ شَرًّۭا يَرَهُۥ ﴿٨﴾
8এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।
সূরা Az-Zalzalah-এ কয়টি আয়াত আছে?
সূরা Az-Zalzalah-এ 8টি আয়াত আছে।
সূরা Az-Zalzalah মাক্কী না মাদানী?
সূরা Az-Zalzalah একটি মাদানী সূরা, মুসহাফের ক্রমে 99 নম্বর।
সূরা Az-Zalzalah কোন পারায়?
সূরা Az-Zalzalah 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 599 পৃষ্ঠায়।