- সূরা নম্বর
- 90
- আয়াত সংখ্যা
- 20
- অবতীর্ণ
- মাক্কী
- পারা
- 30
- মুসহাফের পৃষ্ঠা
- 594
শুনুন · Mishary Rashid Alafasy
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ ﴿١﴾
1আমি এই নগরীর শপথ করি
وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ ﴿٢﴾
2এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
وَوَالِدٍۢ وَمَا وَلَدَ ﴿٣﴾
3শপথ জনকের ও যা জন্ম দেয়।
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ ﴿٤﴾
4নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ ﴿٥﴾
5সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?
يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا ﴿٦﴾
6সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ ﴿٧﴾
7সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ ﴿٨﴾
8আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
وَلِسَانًۭا وَشَفَتَيْنِ ﴿٩﴾
9জিহবা ও ওষ্ঠদ্বয় ?
وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ ﴿١٠﴾
10বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ ﴿١١﴾
11অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ ﴿١٢﴾
12আপনি জানেন, সে ঘাঁটি কি?
فَكُّ رَقَبَةٍ ﴿١٣﴾
13তা হচ্ছে দাসমুক্তি
أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ ﴿١٤﴾
14অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ ﴿١٥﴾
15এতীম আত্বীয়কে
أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ ﴿١٦﴾
16অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ ﴿١٧﴾
17অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ ﴿١٨﴾
18তারাই সৌভাগ্যশালী।
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ ﴿١٩﴾
19আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ ﴿٢٠﴾
20তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।
কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।
সূরা Al-Balad-এ কয়টি আয়াত আছে?
সূরা Al-Balad-এ 20টি আয়াত আছে।
সূরা Al-Balad মাক্কী না মাদানী?
সূরা Al-Balad একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 90 নম্বর।
সূরা Al-Balad কোন পারায়?
সূরা Al-Balad 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 594 পৃষ্ঠায়।