সূরা Al-Infitar

سورة الانفطار

বিদীর্ণ করা: ১১৪টি সূরার মধ্যে 82 নম্বর, মাক্কী, 19 আয়াত। উসমানি লিপিতে সম্পূর্ণ আরবি পাঠ (হাফস ‘আন ‘আসিম) ও বাংলা অনুবাদ।

#82মাক্কী19 আয়াত
অ্যাপে পড়ুন ও শুনুনকারীদের তিলাওয়াত শুনুন
সূরা নম্বর
82
আয়াত সংখ্যা
19
অবতীর্ণ
মাক্কী
পারা
30
মুসহাফের পৃষ্ঠা
587

শুনুন · Mishary Rashid Alafasy

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ ﴿١﴾

1যখন আকাশ বিদীর্ণ হবে,

وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ ﴿٢﴾

2যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,

وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾

3যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,

وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ ﴿٤﴾

4এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,

عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ ﴿٥﴾

5তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ ﴿٦﴾

6হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?

ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ﴿٧﴾

7যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ ﴿٨﴾

8যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ﴿٩﴾

9কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।

وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ ﴿١٠﴾

10অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।

كِرَامًۭا كَٰتِبِينَ ﴿١١﴾

11সম্মানিত আমল লেখকবৃন্দ।

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ﴿١٢﴾

12তারা জানে যা তোমরা কর।

إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ ﴿١٣﴾

13সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।

وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ ﴿١٤﴾

14এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;

يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ ﴿١٥﴾

15তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।

وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ ﴿١٦﴾

16তারা সেখান থেকে পৃথক হবে না।

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ﴿١٧﴾

17আপনি জানেন, বিচার দিবস কি?

ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ﴿١٨﴾

18অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌۭ لِّنَفْسٍۢ شَيْـًۭٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ ﴿١٩﴾

19যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।

কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।

সূরা Al-Infitar-এ কয়টি আয়াত আছে?

সূরা Al-Infitar-এ 19টি আয়াত আছে।

সূরা Al-Infitar মাক্কী না মাদানী?

সূরা Al-Infitar একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 82 নম্বর।

সূরা Al-Infitar কোন পারায়?

সূরা Al-Infitar 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 587 পৃষ্ঠায়।