সূরা Al-Humazah

سورة الهمزة

পরনিন্দাকারী: ১১৪টি সূরার মধ্যে 104 নম্বর, মাক্কী, 9 আয়াত। উসমানি লিপিতে সম্পূর্ণ আরবি পাঠ (হাফস ‘আন ‘আসিম) ও বাংলা অনুবাদ।

#104মাক্কী9 আয়াত
অ্যাপে পড়ুন ও শুনুনকারীদের তিলাওয়াত শুনুন
সূরা নম্বর
104
আয়াত সংখ্যা
9
অবতীর্ণ
মাক্কী
পারা
30
মুসহাফের পৃষ্ঠা
601

শুনুন · Mishary Rashid Alafasy

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ ﴿١﴾

1প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,

ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ ﴿٢﴾

2যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে

يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ ﴿٣﴾

3সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!

كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ ﴿٤﴾

4কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ ﴿٥﴾

5আপনি কি জানেন, পিষ্টকারী কি?

نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ ﴿٦﴾

6এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,

ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ ﴿٧﴾

7যা হৃদয় পর্যন্ত পৌছবে।

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ ﴿٨﴾

8এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,

فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ ﴿٩﴾

9লম্বা লম্বা খুঁটিতে।

কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।

সূরা Al-Humazah-এ কয়টি আয়াত আছে?

সূরা Al-Humazah-এ 9টি আয়াত আছে।

সূরা Al-Humazah মাক্কী না মাদানী?

সূরা Al-Humazah একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 104 নম্বর।

সূরা Al-Humazah কোন পারায়?

সূরা Al-Humazah 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 601 পৃষ্ঠায়।