সূরা Al-Fatihah

سورة الفاتحة

সূচনা: ১১৪টি সূরার মধ্যে 1 নম্বর, মাক্কী, 7 আয়াত। উসমানি লিপিতে সম্পূর্ণ আরবি পাঠ (হাফস ‘আন ‘আসিম) ও বাংলা অনুবাদ।

#1মাক্কী7 আয়াত
অ্যাপে পড়ুন ও শুনুনকারীদের তিলাওয়াত শুনুন
সূরা নম্বর
1
আয়াত সংখ্যা
7
অবতীর্ণ
মাক্কী
পারা
1
মুসহাফের পৃষ্ঠা
1

শুনুন · Mishary Rashid Alafasy

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ﴿١﴾

1শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ ﴿٢﴾

2যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ﴿٣﴾

3যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ ﴿٤﴾

4যিনি বিচার দিনের মালিক।

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾

5আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ ﴿٦﴾

6আমাদেরকে সরল পথ দেখাও,

صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ ﴿٧﴾

7সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।

সূরা Al-Fatihah-এ কয়টি আয়াত আছে?

সূরা Al-Fatihah-এ 7টি আয়াত আছে।

সূরা Al-Fatihah মাক্কী না মাদানী?

সূরা Al-Fatihah একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 1 নম্বর।

সূরা Al-Fatihah কোন পারায়?

সূরা Al-Fatihah 1 নম্বর পারায়, মদিনার মুসহাফের 1 পৃষ্ঠায়।