সূরা Al-Inshiqaq

سورة الانشقاق

খণ্ড-বিখণ্ডকরণ: ১১৪টি সূরার মধ্যে 84 নম্বর, মাক্কী, 25 আয়াত। উসমানি লিপিতে সম্পূর্ণ আরবি পাঠ (হাফস ‘আন ‘আসিম) ও বাংলা অনুবাদ।

#84মাক্কী25 আয়াত
অ্যাপে পড়ুন ও শুনুনকারীদের তিলাওয়াত শুনুন
সূরা নম্বর
84
আয়াত সংখ্যা
25
অবতীর্ণ
মাক্কী
পারা
30
মুসহাফের পৃষ্ঠা
589
সিজদার আয়াত
84:21

শুনুন · Mishary Rashid Alafasy

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ﴿١﴾

1যখন আকাশ বিদীর্ণ হবে,

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾

2ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত

وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ ﴿٣﴾

3এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ﴿٤﴾

4এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٥﴾

5এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَٰقِيهِ ﴿٦﴾

6হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ﴿٧﴾

7যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا ﴿٨﴾

8তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا ﴿٩﴾

9এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ ﴿١٠﴾

10এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,

فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا ﴿١١﴾

11সে মৃত্যুকে আহবান করবে,

وَيَصْلَىٰ سَعِيرًا ﴿١٢﴾

12এবং জাহান্নামে প্রবেশ করবে।

إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا ﴿١٣﴾

13সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ﴿١٤﴾

14সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।

بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا ﴿١٥﴾

15কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।

فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ ﴿١٦﴾

16আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার

وَٱلَّيْلِ وَمَا وَسَقَ ﴿١٧﴾

17এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে

وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ ﴿١٨﴾

18এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ ﴿١٩﴾

19নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٢٠﴾

20অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩ ﴿٢١﴾

21যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ ﴿٢٢﴾

22বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।

وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ﴿٢٣﴾

23তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢٤﴾

24অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ ﴿٢٥﴾

25কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।

সূরা Al-Inshiqaq-এ কয়টি আয়াত আছে?

সূরা Al-Inshiqaq-এ 25টি আয়াত আছে।

সূরা Al-Inshiqaq মাক্কী না মাদানী?

সূরা Al-Inshiqaq একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 84 নম্বর।

সূরা Al-Inshiqaq কোন পারায়?

সূরা Al-Inshiqaq 30 নম্বর পারায়, মদিনার মুসহাফের 589 পৃষ্ঠায়।