সূরা Al-Mursalat

سورة المرسلات

প্রেরিত পুরুষ: ১১৪টি সূরার মধ্যে 77 নম্বর, মাক্কী, 50 আয়াত। উসমানি লিপিতে সম্পূর্ণ আরবি পাঠ (হাফস ‘আন ‘আসিম) ও বাংলা অনুবাদ।

#77মাক্কী50 আয়াত
অ্যাপে পড়ুন ও শুনুনকারীদের তিলাওয়াত শুনুন
সূরা নম্বর
77
আয়াত সংখ্যা
50
অবতীর্ণ
মাক্কী
পারা
29
মুসহাফের পৃষ্ঠা
580-581

শুনুন · Mishary Rashid Alafasy

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًۭا ﴿١﴾

1কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,

فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًۭا ﴿٢﴾

2সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,

وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًۭا ﴿٣﴾

3মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ

فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًۭا ﴿٤﴾

4মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং

فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا ﴿٥﴾

5ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-

عُذْرًا أَوْ نُذْرًا ﴿٦﴾

6ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌۭ ﴿٧﴾

7নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ ﴿٨﴾

8অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ ﴿٩﴾

9যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,

وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ ﴿١٠﴾

10যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ ﴿١١﴾

11যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,

لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ ﴿١٢﴾

12এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?

لِيَوْمِ ٱلْفَصْلِ ﴿١٣﴾

13বিচার দিবসের জন্য।

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ ﴿١٤﴾

14আপনি জানেন বিচার দিবস কি?

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿١٥﴾

15সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ ﴿١٦﴾

16আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ ﴿١٧﴾

17অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।

كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ ﴿١٨﴾

18অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿١٩﴾

19সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ ﴿٢٠﴾

20আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?

فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍۢ مَّكِينٍ ﴿٢١﴾

21অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,

إِلَىٰ قَدَرٍۢ مَّعْلُومٍۢ ﴿٢٢﴾

22এক নির্দিষ্টকাল পর্যন্ত,

فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ ﴿٢٣﴾

23অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٢٤﴾

24সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا ﴿٢٥﴾

25আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,

أَحْيَآءًۭ وَأَمْوَٰتًۭا ﴿٢٦﴾

26জীবিত ও মৃতদেরকে?

وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍۢ وَأَسْقَيْنَٰكُم مَّآءًۭ فُرَاتًۭا ﴿٢٧﴾

27আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٢٨﴾

28সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿٢٩﴾

29চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّۢ ذِى ثَلَٰثِ شُعَبٍۢ ﴿٣٠﴾

30চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,

لَّا ظَلِيلٍۢ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ ﴿٣١﴾

31যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।

إِنَّهَا تَرْمِى بِشَرَرٍۢ كَٱلْقَصْرِ ﴿٣٢﴾

32এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।

كَأَنَّهُۥ جِمَٰلَتٌۭ صُفْرٌۭ ﴿٣٣﴾

33যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٣٤﴾

34সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ ﴿٣٥﴾

35এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ﴿٣٦﴾

36এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٣٧﴾

37সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ ﴿٣٨﴾

38এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।

فَإِن كَانَ لَكُمْ كَيْدٌۭ فَكِيدُونِ ﴿٣٩﴾

39অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٠﴾

40সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍۢ وَعُيُونٍۢ ﴿٤١﴾

41নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-

وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ ﴿٤٢﴾

42এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿٤٣﴾

43বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ ﴿٤٤﴾

44এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٥﴾

45সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ ﴿٤٦﴾

46কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٧﴾

47সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ ﴿٤٨﴾

48যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ﴿٤٩﴾

49সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ ﴿٥٠﴾

50এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?

কুরআনের পাঠ: তানজিল প্রকল্প (tanzil.net), উসমানি লিপি, হুবহু অনুলিপি, CC BY 3.0। অনুবাদ: মুহিউদ্দীন খান।

সূরা Al-Mursalat-এ কয়টি আয়াত আছে?

সূরা Al-Mursalat-এ 50টি আয়াত আছে।

সূরা Al-Mursalat মাক্কী না মাদানী?

সূরা Al-Mursalat একটি মাক্কী সূরা, মুসহাফের ক্রমে 77 নম্বর।

সূরা Al-Mursalat কোন পারায়?

সূরা Al-Mursalat 29 নম্বর পারায়, মদিনার মুসহাফের 580-581 পৃষ্ঠায়।